সিরাজগঞ্জে মঞ্চস্থ ‘লাল জমিন’

সিরাজগঞ্জে মঞ্চস্থ হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ নাটক লাল জমিন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের আয়োজনে
শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেড হল রুমে নাটকটি মঞ্চস্থ হয়।

প্রখ্যাত নাট্যকার মান্নান হীরা রচিত লাল জমিন নাটকটিতে একক অভিনয় করেন দেশের খ্যাতনামা অভিনেত্রী মোমেনা চৌধুরী। শিল্পীর অনবদ্য অভিনয়ে হলভর্তি দর্শকদের বিমোহিত করেন। পরে ধন্যবাদজ্ঞাপন করেন জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নাটকটি উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত মান্নান হীরার প্রতি। নাটকটি মঞ্চায়ন করে শূন্যন রেপাটরি থিয়েটার। এটি নাট্যদলটির একক অভিনয় প্রযোজনা। নাট্যকার মান্নান হীরার রচনা ও সুদীপ চক্রবর্ত্তীর নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর