বাংলাদেশ কোস্টগার্ড বেইসের প্রশাসনিক ভবন, ডকইয়ার্ড ও অফিসার্স মেসের ভিত্তি স্থাপন অনুষ্ঠিত হয়েছে গজারিয়া ও মুন্সিগঞ্জে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) কোস্টগার্ডের মহাপরিচালক অ্যাডমিরাল এম আশরাফুল হক ওই ভবনগুলোর ভিত্তি স্থাপন করেন।
এ অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক ছাড়াও কোস্টগার্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সকলে এক সঙ্গে বৃক্ষরোপণ করেন।
বাংলাদেশ কোস্টগার্ডের এ ভবনগুলো স্থাপিত হলে জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ,ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বার্তাবাজার/ই.এইচ.এম