নাইজেরিয়ায় আরও শক্তিশালী করোনা শনাক্ত

এবার যুক্তরাজ্য থেকেও ভিন্ন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হলো নাইজেরিয়ায়। আফ্রিকা সিডিসি’র প্রধান জন এনকেনগসাং বলেছেন, নাইজেরিয়ায় শনাক্ত হওয়া করোনার ভাইরাসটি যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেকটা ভিন্ন ধরনের। আমাদের কিছুটা সময় দিন ভাইরাসেটি নিয়ে এখনও প্রাথমিক পর্যায়ে আছি।

যদিও এই ভাইরাসটি ছড়িয়েছে আগস্ট ও অক্টোবরের দিকে। সে সময় সংগ্রহ করা কিছু নমুনা পরীক্ষা করেই আফ্রিকান সিডিসি খোজ পেয়েছে নতুন ধরনের এ ভাইরাসের।

সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস বেশ বৃদ্ধি পেয়েছে নাইজেরিয়ায়। দেশটিতে ৫২ শতাংশ বেড়েছে সংক্রমণের হার। তাতে নাইজেরিয়ায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছুই ছুই করছে।

নাইজেরিয়ায় শনাক্ত হওয়া নতুন ভাইরাসটি যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার মতো খুবই সংক্রামক। সে কারণে আফ্রিকার দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে শুর করেছে।

যেহেতু আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া বেশ জনবহুল সে কারণে সেখানে ঝুঁকিটা বেশি। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা ভালো না। চলমার পরিস্থিতি বিবেচনায় নাইজেরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য সংগঠনসমূহ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর