ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়াই করছেন স্টিভ স্মিথ।ক্যারিবীয়ান বোলারদের সামনে এদিন কোনো রকমের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি অজি ব্যাটসম্যানরা।স্মিথের দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ৩৮ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানের হারিয়ে চরম বিপদে পড়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।এমনটা দেখে মনে হয়েছে এক শ রান করতে পারবে কি না কে জানে। সেই অস্ট্রেলিয়ার থলিতে যুক্ত হয়েছে দুই শ-র অধিক রান। এবার বলা যেতে পারে কে জানে কোথায় গিয়ে থামে অস্ট্রেলিয়া!
বৃহস্পতিবার (৬ জুন) ইংল্যান্ডের নটিংহামের ট্রেন্ট ব্রিজে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় অস্ট্রেলিয়া। ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।দলকে সেই কঠিন পরিস্থিতি থেকে টেনে তুলেন স্টিভ স্মিথ। তাকে সঙ্গ দেন টেল এ্যান্ডররা।পঞ্চ উইকেটে মার্কু স্টইনিসের সঙ্গে গড়েন ৪১ রানের জুটি। ২৩ বলে ১৯ রান করে আউট হন স্টইনিস। তার বিদায়ের পর ষষ্ঠ উইকেটে অ্যালেক্স কেরির সঙ্গে জুটি বাঁধেন স্মিথ। এই জুটিতে তারা ৬৮ রান যোগ করেন। ৫৫ বলে ৭টি চারের সাহায্যে ৪৫ রান করে ফেরেন কেরি।তখন দলীয় স্কোর ১৪৭।
এরপর স্মিথকে সঙ্গ দেন কালচার-নীল।দুই জনের ফিফটিতে এখন রানের চূড়ার দিকেই যাচ্ছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৪ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ২৪৫ রান।স্মিথ ৬৯ এবং কালচার-নীল ৬৪ রান নিয়ে ব্যাটিং করছেন।