বড়দিন উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলো ঘিরে নেয়া হযেছে চার স্তরের নিরাপত্তা বলে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বড় দিনে নিরাপত্তা জনিত কোন হুমকি নেই। উগ্রবাদীদের কেন্দ্রীয় সংস্থা থেকে অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানের আগে স্থানীয়ভাবে আক্রমণের আহ্বান জানায়। এ ধরনের আহ্বান আগেও জানিয়েছে, এবারও জানিয়েছে। তবে সে গুলো তাদের শুধুই তাদের প্রচারণা।

এবার রাজধানীতে ৬৬টি গির্জায় বড়দিনের আয়োজন করা হয়েছে। গির্জাগুলোতে আমরা ৪ স্তরের নিরাপত্তা জোরদার করেছি।

কমিশনার বলেন, প্রত্যেক গির্জার গেটে আমাদের পোশাকধারী পুলিশ রয়েছে। পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি লাগানো হয়েছে। প্রতিটি গির্জার আশপাশে ডিএমপির সাদা পোশাকে লোকজন নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর