ধর্ম যার যার, উৎসব সবার’ বড়দিনের বাণীতে প্রধানমন্ত্রী

ধর্ম যার যার উৎসব সবার এই মর্মে উজ্জীবিত হয়ে সকলেকে এক সাথে উৎসব পালন করার আহ্বান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দেশের সংবিধানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে এবং বাংলাদেশ সকল ধর্মের জন্য একাটি নিরাপদ বাসভূমি।

শুক্রবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যিশু খ্রিস্টের অন্যতম ব্রত ছিল সারা বিশ্বে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করা সেই সাথে সমাজের প্রবর্তন। এছাড়া যিশু বিপন্ন ও অনাহারী মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেন। তার জীবনাচারণ ও চারিত্রিক গুণাবলীর কারণে তিনি অমর হয়ে আছেন মানব ইতিহাসে।

শেখ হাসিনা বলেন, মহামারি করোনাভাইরাসর কারণে বর্তমান পৃথিবী বিপর্যস্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারি হিসেবে আখ্যায়িত করেছে। এমন অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে বড়দিন পালনের আহ্বান জানাচ্ছি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর