বর্ণবাদের অভিযোগ: যুক্তরাষ্ট্রে চিকিৎসা না পেয়ে কৃষ্ণাঙ্গ চিকিৎসকের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বর্ণবাদের অভিযোগ উঠেছে। এবার করোনায় আক্রান্ত এক কৃষ্ণাঙ্গ চিকিৎসক দেশটির একটি হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা গেছেন। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ওই ৫২ বছর বয়সী নারী কৃষ্ণাঙ্গ চিকিৎসক মৃত্যুর আগে চিকিৎসকের বিরুদ্ধে ওই অভিযোগ করে যান।

মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চিকিৎসার জন্য সুসান মুরে নামে ওই নারী কৃষ্ণাঙ্গ চিকিৎসক ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। মৃত্যুর আগে করা চিকিৎসা না পাওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নারী কৃষ্ণাঙ্গ চিকিৎসক ডা. মুরে করোনায় আক্রান্ত হয়ে গত ৪ ডিসেম্বর হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। গত রোববার তিনি প্রচণ্ড শ্বাসকষ্টে মারা যান।

মারা যাওয়ার আগে তিনি বলে যান, যুক্তরাষ্ট্রে চিকিৎসার ক্ষেত্রেও কালো মানুষেরা চরম বৈষম্যের শিকার। আমি একজন চিকিৎসক হয়েও শ্বেতাঙ্গ চিকিৎসকের বর্ণবাদী আচরণের শিকার হয়েছি। তিনি বলেন, আমি প্রচণ্ড শ্বাসকষ্টে ছটফট করলেও শ্বেতাঙ্গ চিকিৎসক আমাকে চিকিৎসা দিতে এগিয়ে আসেননি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর