প্র্রতিবছর শীতের মৌসুমে বাংলাদেশে ছুটি কাটাতে আসেন ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু এবার নতুন করোনার কারণে বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ করা সত্ত্বেও বিমান বাংলাদেশ, ইত্তেহাদ এয়ারলাইন্সসহ কয়েকটি এয়ারলাইন্সে বাংলাদেশি যাত্রীদের ভিড় বেশি।
প্রথম চীনের উহান থেকে করোনাভাইরাসের শুরু হলেও এখন নতুন ধরণের করোনার শনাক্ত হওয়ায় সারা বিশ্বের নজর এখন ব্রিটেনের দিকে। এরইমধ্যে অর্ধশত দেশ ব্রিটেনের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দিয়েছে।
লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন শহরের লকডাউনের পাশাপাশি লম্বা ছুটি থাকায় দেশের দিকে ছুটছেন প্রবাসী বাংলাদেশিরা। সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের দাবি বাধ্যতামূলক করোনার নেগেটিভ সনদ নিয়েই যাত্রা করছেন, তাই তাদের মাধ্যমে দেশে সংক্রমণের শঙ্কা নেই।
আগামী রোববার (২৭ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আরও ২ শতাধিক যাত্রী বাংলাদেশে যাওয়ার জন্য টিকেট নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
বার্তাবাজার/পি