যিশু খ্রিস্ট ছিলেন মানবজাতির মুক্তির দূত: রাষ্ট্রপতি

আজ খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিষ্ঠানদের বড়দিন উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, যিশু খ্রিস্ট মানব জাতির মুক্তির জন্য আলোর দিশারী হয়ে এসেছিলেন এ পৃথিবীতে। তিনি সততার সাথে ছিলেন এবং সততাকে পছন্দ করতেন। স্রষ্টা এবং তার সৃষ্টির বন্ধন সৃষ্টির পাশাপাশি পৃথিবীকে শান্তির ভূমিতে পরিণত করতে তিনি বহু ত্যাগের বিনিময়ে খ্রিস্টধর্মের সুমহান বাণী প্রচার করেছেন।

বড়দিন উপলক্ষে মো. আবদুল হামিদ এসব কথা বলেন।

শুভ বড়দিন উপলক্ষে দেশ-বিদেশের সকল খ্রিস্টান ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি বলেন, যিশু খ্রিস্ট মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, মমত্ববোধ, ক্ষমা, সহানুভূতি ও সত্য প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থানের শিক্ষা দিয়েছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ সারা বিশ্বে একটি সাম্প্রদায়িক দেশ। এখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে আসছেন। চলমান এই সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার আহ্বান জানান তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর