সচিব হয়েছেন আরও ৪ কর্মকর্তা

আরও ৪ উচ্চপদস্থ কর্মকর্তাকে সচিব পর্যায়ে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোকাম্মেল হোসেনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত রমেন্দ্রনাথ বিশ্বাসকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। যা সচিব পদমর্যাদার।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হওয়ার মাধ্যমে সচিব হয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল ও ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মোস্তাফিজুর রহমানকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর