শনিবার থেকে জেঁকে বসবে শীত

শনিবার রাত থেকে আবারও দেশের তাপমাত্রা কমে যেতে পারে। দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে তখন থেকে মৃদু বা মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কুয়াশার দাপটও বাড়তে পারে ওই সময়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আশরাফ উদ্দিন বলেন, সপ্তাহের শুরুতে যে পরিমাণ এলাকায় শৈত্যপ্রবাহ ছিল আজ তা নেই। তাপমাত্রাও আগের তুলনায় কিছুটা বেড়েছে। তবে একই সময়ে বেড়ে গেছে কুয়াশার পরিমাণ। তবে নদীর তীরবর্তী এলাকায় কুয়াশার পরিমাণ এখন বেশি।

তিনি আরও বলেন, আগামী ২৬ ডিসেম্বর রাত থেকেই তাপমাত্রা কোনও কোনও এলাকায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে এই শৈত্যপ্রবাহ। তবে এটি মাঝারি মাত্রার এবং বেশি দিন স্থায়ী হবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত দুই দিন গড়ে ৭ ডিগ্রি করে ছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর