আ’লীগের সংস্কৃতি উপ-কমিটিতে ফেরদোউস-জায়েদসহ তারকারা

বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি অনুমোদন দেন।

কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নাট্যকার আতাউর রহমানকে। সদস্য সচিব হিসাবে আছেন দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

ঘোষিত কমিটিতে বাকের ভাই খ্যাত সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি ছাড়াও সদস্য হিসাবে তারার মেলা বসানো হয়েছে।

দুই বছর মেয়াদ ও ৪৫ সদস্যের এই কমিটিতে স্থান পেয়েছেন অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা জায়েদ খান, অভিনেতা হারুনুর রশিদ, অভিনেতা এহসানুল হক মিনু, সঙ্গীতশিল্পী রফিকুল আলম ও সঙ্গীতশিল্পী শুভ্র দেবসহ আরও অনেকে। এছাড়া কমিটিতে সাবেক অনেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিকে যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, জায়েদ খান চলচ্চিত্রাঙ্গনে খুব বেশি সফলতা অর্জন করতে না পারলেও সংশ্লিষ্ট রাজনীতিতে বেশ পটু বলে জনশ্রুতি আছে। এবার জাতীয় রাজনীতিতেও তার পদচারণা শুরু হলো।

চিত্রনায়ক ফেরদৌস নিজেকে দলীয় পরিচয়ে পরিচিত না করলেও নির্বাচনের সময় বিভিন্ন ক্যাম্পেইনে তার সুশ্রী চেহারা বেশ ভালভাবেই প্রদর্শন করেন। এমনকি ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনেও প্রচারণায় গিয়েছিলেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর