গঠিত হয়েছে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি। দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে দুই বছর মেয়াদে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এই কমিটির অনুমোদন দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে সদস্য রাখা হয়েছে ৪৫ জন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নাট্যকার আতাউর রহমানকে চেয়ার এবং দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলকে সদস্য সচিব করে ঘোষিত কমিটিতে স্থান পেয়েছেন সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
কমিটিতে সদস্য হিসাবে যারা আছেন- সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি,
সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি,
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি,
সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তারানা হালিম,
সাবেক যুবলীগ নেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম,
মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু,
দৈনিক সংবাদ সম্পাদক আলতামাস কবির মিশু,
অভিনেতা আজিজুল হাকিম,
অভিনেতা ফেরদৌস আহমেদ,
অভিনেতা জায়েদ খান,
অভিনেতা হারুনুর রশিদ,
অভিনেতা এহসানুল হক মিনু,
সঙ্গীতশিল্পী রফিকুল আলম,
সঙ্গীতশিল্পী শুভ্র দেব,
পুলিশের সাবেক ডিআইজি মো. মোজাম্মেল হক,
মো. তাহসিন আজিম সিজান,
সাংবাদিক অনিমেষ চক্রবর্তী,
মুহম্মদ আসিফ ইকবাল,
পদ্মাবতী দেবী,
তৃনা মজুমদার,
মো. আবু তালহা।
এছাড়া ছাত্রনেতাদের মাঝে স্থান পেয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সুজন,
সাবেক ডাকসু নেতা মহিউজ্জামান চৌধুরী ময়না,
চারুকলা অনুষদের সাবেক নেতা সুব্রত চন্দ,
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নুরুল আলম পাঠান মিলন,
সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,
সাবেক সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রন,
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু,
ঢাবির মুহসিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল আজম বাসার,
চারুকলা অনুষদের সাবেক নেতা সঞ্জীব দাস অপু,
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আসলাম হোসেন শিহির,
আনজাম মাসুদ,
সাঈদ বাবু,
ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ড. শাহাদাত হোসেন নিপু,
সাবেক ছাত্রলীগ নেতা তাহেরুল হাসান শিবলী,
ছাত্রনেতা জয়ন্ত আচার্য,
ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত,
ছাত্রনেতা মোশারফ হোসেন,
ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক গোলাম বাকী চৌধুরী,
সাবেক উপ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা চৌধুরী রুশী প্রমুখ।
বার্তাবাজার/এসজে