শারীরিক প্রতিবন্ধী রিকশাচালককে পুলিশ সদস্য কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে রংপুরে ছাত্র, শ্রমিক ও যুব অধিকার পরিষদের কর্মসূচীতে হামলা ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এই মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, রংপুরে অটোরিকশাচালক হত্যায় জড়িত পুলিশ সদস্য এবং হামলায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
তিনি আরও বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত-সন্ত্রস্ত। তাই মামলা-হামলা করে বিরোধী দল ও ভিন্নমতের মানুষকে দমিয়ে রাখতে চায়। এছাড়া গুম, খুনের মাধ্যমে এক দলীয় শাসনকে পাকাপোক্ত করতে চায়।
বার্তাবাজার/এসজে