ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী থেকে ৪২ কেজি গাঁজাসহ মানিক লাল দাস নামের এক জনকে আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্প।
বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে শহরের কান্দিপাড়া এলাকার মৃত মতিলাল দাসের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল তল্লাশি চৌকি স্থাপন করে বিভিন্ন যানবাহনে ব্যাপক তল্লাশি চালায়।
এ সময় সন্দেহজনক একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ মানিককে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
বার্তাবাজার/এ.আর