পাথরঘাটায় অবৈধ ক্লিনিকে অভিযান, তিন লক্ষাধিক টাকা জরিমানা

বরগুনার পাথরঘাটা উপজেলায় র‍্যাব-৮ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বৈধ কাগজপত্র এবং আবাসিক চিকিৎসক না থাকায় বেশ কয়েকটি ক্লিনিককে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা, র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার খালিদ মাহমুদ আরিফ উপস্থিত ছিলেন।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা বলেন, পাথরঘাটায় এসব ক্লিনিকে বৈধ কাগজপত্র না থাকায় জরিমানা করা হয়েছে। চিকিৎসা সেবার মান বজায় রাখার জন্য দ্রুত কাগজপত্র তৈরি করতে মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর