যশোরে আওয়ামী তরুণলীগের আহ্বায়ক মোহম্মদ সুজন হত্যা চেষ্টার প্রতিবাদে তরুণলীগ জেলা শাখা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ৷
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে বিক্ষোভ মিছিলটি শহরের দড়াটানা থেকে কোতয়ালী থানার মোড় ঘুরে গাড়িখানা রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়৷
এ সময় সংগঠনের সভাপতি আসাদুল হক আসাদ ও সাধারণ সম্পাদক আব্দার রহমানের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়৷ বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন শহর তরুণলীগের আহব্বায়ক আব্দার রহমান, জেলা তরুণলীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা বাবু, উপদেষ্টা ও শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গোলাম মস্তফা কাজল বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম মনি, সংগঠনিক সম্পাদক লাবলু, যুবলীগ নেতা শহীদসহ তরুণলীগের জেলা, উপজেলা, শহর, ইউনিয়ান, ওয়ার্ডের নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃৃৃন্দরা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি জানান৷
বার্তাবাজার/এ.আর