দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক দিনাজপুর জেলাধীন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. খুরশীদ আলম মতিকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
বার্তাবাজার/এ.আর