ডিমলায় রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন

নীলফামারীর ডিমলায় তিন কিলোমিটার রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার নাউতারা বাজার হতে মতির বাজার পর্যন্ত এলজিইডি’র অর্থায়নে ২ কোটি ৭ লাখ ৪৯৩ টাকা ব্যয়ে ৩ কিলোমিটার পাকারাস্তা ও উপজেলার খালিশা চাপানী কাকিনা মাদ্রাসা হতে পুর্নারঝাড় ক্যানেল পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৩৮ হাজার ৮২৩ টাকা ব্যয়ে ২ কিলোমিটার পাকারাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, উপজেলা প্রকৌশলী মোঃ সফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউড় রহমান ও নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর