টেকনাফে অপহরনের একদিন পরেও উদ্ধার হয়নি রোহিঙ্গা কিশোর

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির হতে ওবাইদুল্লাহ (১০) নামের এক কিশোর অপহৃন হয়েছে। ঘটনার একদিন পরেও অপহৃতকে উদ্ধার করতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন।

গতকাল ২৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টারদিকে এই অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত কিশোর নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের ৬৯৪ নং শেডের বাসিন্দা কলিম উল্লাহর ছেলে।

পরিবারের বরাতে জানা গেছে, বুধবার বিকেলে এইচ ব্লকের আজিজুল হকের ছেলে রোহিঙ্গা সন্ত্রাসী ফয়সাল বাহিনীর নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী মিলে ওবাইদুল্লাহকে (১০) অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার পর বিষয়টি আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের অবহিত করা হয়েছে।

নয়াপাড়া ক্যাম্প ইনচার্জ (সিআইসি) হান্নান ও নয়া পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফয়জুল আজিম বার্তা বাজারকে অপহরণ সংক্রান্ত কোন বিষয় তারা অবগত নন বলে জানিয়েছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর