কেমন ছিল মেসি-রোনালদো-নেইমারের এ বছরের পারফরম্যান্স

২০২০ সালটা পুরো পৃথিবীর জন্যই এক আতঙ্কময় বছর। মহামারি করোনাভাইরাসে কেঁপেছে পুরো বিশ্ব। ক্রীড়াঙ্গনেও এ মহামারির প্রভাব পড়েছে।

করোনার কারণে দীর্ঘদিন মাঠে গড়ায়নি ফুটবল। ২০২০ সাল প্রায় শেষের পথে। এ বছর কেমন পারফর্ম করেছেন বিশ্বসেরা ফুটবল তারকারা? চলুন একনজরে দেখে নেওয়া যাক-

২০২০ সালে দারুণ পারফর্ম করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ বছর মোট ৪৫টি ম্যাচ খেলেছেন সিআরসেভেন। ৪৫ ম্যাচ খেলে গোল করেছেন ৪৪টি ও অ্যাসিস্ট করেছেন ৭টি।

এ বছর অনেকটা সময় গোলহীনতায় কাটান আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে সব মিলিয়ে মেসির পারফরম্যান্স ছিল দারুণ। এ বছর ৪৮ ম্যাচ খেলে মেসি গোল করেছেন ২৭টি ও অ্যাসিস্ট করেছেন ১৯টি।

২০২০ সালে সবমিলিয়ে ২৯টি ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। যেখানে তিনি ২২টি গোল করেছেন। তার নামের পাশে আছে ১৩টি অ্যাসিস্ট।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর