স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে জানুয়ারির শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ডের তিন কোটি করোনার ভ্যাকসিন আসবে।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে জানুয়ারির শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ডের তিন কোটি করোনার ভ্যাকসিন আসবে৷ এখন কেবল ভ্যাকসিন তৈরি ও অনুমোদনের অপেক্ষা।
তিনি আরও বলেন, দেশে এখনো করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানেনি। যুক্তরাষ্ট্র, ইউরোপের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই।
বার্তাবাজার/এস.জি