বরখাস্ত হলেন টুখেল, পিএসজির নতুন কোচ পচেত্তিনো!

চুক্তির মেয়াদ থাকার পরও থমাস টুখেলকে বরখাস্ত করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গতকালই তার অধীনে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পায় পিএসজি।

হুট করে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে পিএসজি। টুখেলের অধীনে শেষ তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে উঠেছে পিএসজি।

ফ্রেঞ্চ লিগে তিন নম্বরে রয়েছে তারা। আজই চাকরি হারাতে হয়েছে টুখেলকে। ফ্রেঞ্চ গণমাধ্যম বলছে, বিতর্কিত সাক্ষাতকারের জন্য চাকুরি হারাতে হয়েছে টুখেলকে।

কানাল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে টুখেল বলেছিলেন, নিজেকে পিএসজির কোচের চেয়ে ক্রীড়া মন্ত্রী বা ক্রীড়া বিষয়ক রাজনীতিবিদ মনে হয়। পরে অবশ্য তিনি দাবি করেন, তার পুরো সাক্ষাৎকারের অংশ বিশেষ প্রচার করে সেটার অর্থ বদলে দেয়া হয়েছে।

টুখেলের এমন মন্তব্যে খুশি হয়নি ক্লাব। শেষ পর্যন্ত চাকরি হারাতে হয়েছে এই জার্মান কোচকে। পিএসজির নতুন কোচ হিসেবে টটেনহামের সাবেক কোচ মরিসিও পচেত্তিনো দায়িত্ব নিতে পারেন বলে শোনা যাচ্ছে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর