মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা করার দাবি

বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ মুক্তিযোদ্ধাদের বেতন ভাতা বাড়িয়ে বিশ হাজার টাকা করার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ড কাউন্সিল।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

এই সভায় বলা হয় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা রাজনীতি করে এবং ভাস্কর্য ভাঙচুর করে এসকল ঘটনার সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। এছাড়া যে সকল শিক্ষা প্রতিষ্ঠনে স্বাধীনতার প্রতি সম্মান করে না। জতীয় পতাকা উত্তোলন করে না ও জাতীয় সংগীত পরিবেশন করে না। তাদেরকেও শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।

বক্তব্যে আরো বলা হয়, বর্তমানে মুক্তিযোদ্ধারা যে ভাতা পান তা বর্তমান পরিস্থিতির তুলানায় খবই কম। তাই এমন পরিস্থিতি বিবেচনায় মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়িয়ে বিশ হাজার টাকা করার দাবি জানাচ্ছি। এছাড়া মুক্তিযোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্য জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে বিশেষ চিকিৎসা ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।

এই সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হক।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর