বেশ কয়েকবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল বাড়ানোর পরিকল্পনা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু ফ্রাঞ্চাইজি না পাওয়ায় তা আর হয়ে উঠেনি।
তবে এবার ১০ দলের আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০২১ আসরে ৯টি দল অংশ নিলেও ২০২২ সালের আসর থেকে ১০ দলের আইপিএল দেখা যাবে। করোনার কারণে চলতি বছরের আইপিএল সময়মতো অনুষ্ঠিত না হলেও ২০২১ আইপিএল ঠিক সময়েই হবে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ আইপিএলে নতুন দল হিসেবে আসছে আহমেদাবাদ। এছাড়াও আগামী আইপিএলে মেগা অকশন না হয়ে সাধারণ অকশন হবে।
বার্তাবাজার/এস.জি