৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী বছর

চলতি বছরের গোড়ার দিকে অনুষ্ঠিতব্য ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি ডিসেম্বরে প্রকাশ করার কথা থাকলেও এ পরীক্ষার কিছু উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশ করতে বিলম্ব হচ্ছে।

সরকারি কর্ম কমিশন ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ করতে চেয়েছিল।

এসব বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ জানান, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি বছরে প্রকাশ করা সম্ভব হবে না। ফল প্রকাশ নিয়ে আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি এ নিয়ে শনিবারেও কাজ করেছি। কিন্তু চাইলেই সব সময় সবকিছু সম্ভব হয় না। কিছু খাতা তৃতীয় পরীক্ষকের নিকটে থাকায় ফল প্রকাশে দেরি হবে।

সরকারি কর্ম কমিশন সূত্র জানায়, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ প্রায় শেষ হয়েছে। তবে বেশ কিছু খাতায় দুই পরীক্ষকের দেওয়া নম্বরের মধ‌্যে বিশ শতাংশের বেশি ব্যবধান হওয়ায় তা তৃতীয় পরীক্ষকের কাছে দেওয়া হয়েছে। সে কারণে পিএসসি চেষ্টা করেও ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল চলতি মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করতে পারেনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর