নন্দীগ্রামে নতুন ওসি কামরুলের যোগদান

বগুড়ার নন্দীগ্রাম থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম যোগদান করেছেন। গত বুধবার (২৩ ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেওয়া হয়।

জানা গেছে, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি হিসেবে দায়িত্ব পালন শেষে নন্দীগ্রামে বদলি হয়ে আসেন। তার বাড়ি নেত্রকোণা জেলার দূর্গাপুর গ্রামে।

নবাগত ওসি কামরুল ইসলাম বলেন, নন্দীগ্রাম থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি উপজেলাকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব। সেই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর