আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক সংযোগের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, বৈদ্যুতিক খুঁটিতে তার সংযোজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে ঠাকুরগাঁও এলাকার কোম্পানীর ছেলে মোমিনুল (৩০) ও একই এলাকার আজিজের ছেলে সবুজ (২০) মারা যায়।

এসময়ে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও এলাকার তৈয়বুর ছেলে আমিন (৩০), বেলাল হোসেনের ছেলে মেহেদী (৩০) ও তাহেরের ছেলে ফেরদৌস আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মেহেদীর অবস্থা আশংস্কজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান দায়িত্বরর্ত চিকিৎসক।

আনোয়ারা থানার উপ সহকারি পুলিশ পরির্দশক আরাফাত বিন ইউসুছ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক কাজ করতে গিয়ে ৫ জন শ্রমিকের মধ্যে দুইজন মারা গেছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। লাশ মর্গে পাঠানো হবে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মুহাম্মদ সাইফুদ্দিন বলেন, দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার রায়পুর এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট ৫জনকে নিয়ে আসা হয় হাসপাতালে। তাদের মধ্যে দুইজন মৃত অবস্থায় ছিলো।

তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজন ভর্তি আছেন এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর