বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ কেমন হবে জানালেন কোচ

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। আগামী ২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারতকে মোকাবিলা করবে স্বাগতিকরা। বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়ে নামবে বলে জানিয়েছেন দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার।

ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টেও নেই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ম্যাথু ওয়েডের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে জো বার্নসকে।

বক্সিং ডে টেস্টের একাদশ নিয়ে অজি কোচ ল্যাঙ্গার বলেন, আগের ম্যাচ আমরা যেভাবে জিতেছি, তাতে এই টেস্টের একাদশে পরিবর্তন আনতে হলে আমাকে অনেক সাহসী হতে হবে। সামনে কোনো কিছু না ঘটলে আমরা একই একাদশ নিয়ে মাঠে নামবো।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর