তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহির্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের দাবি করে আহাম্মকের পরিচয় দিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব ধরনের ফ্লাইট বন্ধ করার দাবি জানান।
ফখরুল ইসলামের দাবির বিষয়ে হাছান মাহমুদ বলেন, ফখরুল ইসলাম এমনভাবে পরামর্শ দিলেন যেন তিনি একজন মহামারি বিশেষজ্ঞ। বাংলাদেশ সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ বলাতে ফখরুল ইসলামকে, হাছান মাহমুদ বলেন, আপনি শিক্ষিত মানুষ সবিনয়ে অনুরোধ করব আশপাশের দেশগুলোতে করোনায় কি পরিমাণ মৃত্যু বা করোনা শনাক্তের হার কতটুকু সে বিষয়ে একটু বিশ্লেষণ করবেন।
হাছান মাহমুদ বলেন,গত কয়েক মাসের মধ্যে গতকাল করোনা শনাক্তের হার ছিল সর্বনিম্ন। শীতকালে করোনা বাড়বে বলে সরকার জনগণকে আগে থেকেই সতর্ক করে আসছিল এবং সংশ্লিষ্ট দফতর গুলাও। সেই সাথে মাস্ক পরাও বাধ্যতামূলক করেছে সরকার। তবে আমরা যে ভাবে আশংক্ষা করেছিলামি আল্লাহর রহমতে তুলনামূলক অনেক কম করোনা রোগী শনাক্ত হচ্ছে। প্রথমবারের মতো আমরা করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে পারব।
তিনি আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম করোনা শুরু হওয়ার পর থেকে অনেক কথাই বলে আসছেন, দেশের রাস্তায় লাশ পড়ে থাকবে, হাসপাতালে করোনা রোগী জায়গা দিতে পারব না, তবে মহান আল্লাহর রহমতে এমনটা হয়নি। তাদের আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম