শুভাগত-তৌহিদ হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে ফাইনালে থান্ডার

ময়মনসিংহ প্রিমিয়ার লিগের (এমপিএল) প্রথম সেমিফাইনালে আজ মাঠে নেমেছিল ময়মনসিংহ ঈগলস ও ময়মনসিংহ থান্ডার। ঈগলসকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে থান্ডার।

প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ঈগলস। দলের হয়ে মুন ১৫ বলে ৪৭ ও সৈকত আলি ২৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। বল হাতে থান্ডারের হয়ে শুভাগত হোম ২ উইকেট শিকার করেন।

১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় থান্ডার। তৌহিদ হৃদয়ের ৩৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস ও শুভাগত হোমের ৮ বলে ২৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ফাইনাল নিশ্চিত করে তারা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর