দুঃসময়ে দারুণ সুখবর পেলেন রায়না

করোনাভাইরাসের প্রটোকল ভাঙার দায়ে কিছুদিন আগেই মুম্বাইয়ের একটি নাইট ক্লাব থেকে গ্রেফতার হয়েছিলেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। পরে অবশ্য জামিন পেয়ে যান তিনি।

এমন দুঃসময়ে দারুণ সুখবর পেয়েছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে রায়না চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন বলে দলটির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আইপিএলের ১৩তম আসর মাঠে গড়ানোর আগে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন রায়না। টুর্নামেন্ট শুরুর আগে পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নেন তিনি।

টুর্নামেন্ট চলাকালীন সময়ে রায়নার নাম চেন্নাইয়ের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছিল। যার ফলে অনেকেই ভেবেছিলেন, চেন্নাইয়ের জার্সিতে হয়তো রায়নাকে দেখা যাবে না।

তবে সেই শঙ্কা কেটে গেছে। চেন্নাইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী আসরে চেন্নাইয়ের জার্সিতেই দেখা যাবে রায়নাকে। তাকে সরিয়ে দেয়ার কোনো ভাবনা নেই তাদের।

বার্তাবাজার/এস.জি

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর