টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্ত্বরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতুর গোলচত্ত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ূবুর রহমান।
তিনি জানান, সেতুর গোলচত্ত্বর এলাকায় উল্টো দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন। তার মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে।
বার্তাবাজার/এ.আর