এম এ হাশেমের মৃত্যুতে আ স ম রবের শোক

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সাবেক সংসদ সদস্য এম এ হাসেম এর মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, দেশের শিল্প খাতকে ব্যাপক ও বিস্তৃতি করার ক্ষেত্রে এম এ হাসেম অপরিসীম অবদান রেখেছেন। তিনি বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান পারটেক্স গ্রুপ প্রতিষ্ঠা করেছেন, হাজার হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছেন।

তিনি রাওও বলেন, সফল উদ্যোক্তা হিসেবে সামাজিক খাতেও এম এ হাসেম এর সহযোগিতা অনুসরণীয় হয়ে থাকবে। দেশের সামগ্রিক আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের লক্ষ্যে তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন, জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদেও প্রতিনিধিত্ব করেছেন।
তাঁর মৃত্যুতে দেশে একজন কীর্তিমান শিল্পপতি কে হারালো।

তিনি এম এ হাসেমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর