টি টেন লিগের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

আগামী ২৮ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি টেন লিগের চতুর্থ আসর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি। বুধবার রাতে টি টেনের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।

এবারের আসরে অংশ নিবে ৮টি দল। বাংলাদেশের ৬ ক্রিকেটার এবারের টি টেন লিগে খেলবেন। মোসাদ্দেক হোসেন সৈকত, মুক্তার আলি ও তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স।

নাসির হোসেন খেলবেন পুনে ডেভিলসের হয়ে। অন্যদিকে আফিফ হোসেন ও মেহেদী হাসান জায়গা পেয়েছেন বাংলা টাইগার্সে।

একনজরে টি টেন লিগের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড দেখে নিন-

বাংলা টাইগার্স: ইসুরু উদানা (আইকন), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার,ডেভিড উইজে, চিরাগ সুরি, অ্যাডাম হোজ, করিম জানাত, আরিয়ান লাকরা, নূর আহমেদ, ফজল হক ফারুকী, টম মুরে, মোহাম্মদ ইরফান, কায়েস আহমেদ এবং মুজিব উর রহমান।

মারাঠা অ্যারাবিয়ান্স: শোয়েব মালিক (আইকন), মোহাম্মদ হাফিজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মুক্তার আলী, প্রবীন থাম্বে, ঈষান মালহোত্রা, সোমপাল কামি, লরি ইভান্স, আমজাদ গুল, আবদুল শাকুর, মারুফ মার্চেন্ট এবং সৈয়দ শাহ।

কালান্দার্স: শহীদ আফ্রিদি (আইকন), টম ব্যান্টন, ক্রিস জর্ডান, সামিত প্যাটেল, সোহেল তানভীর, আসিফ আলি, হাসান আলি, আজমতউল্লাহ উমারজাই, মাজ খান, সোহেল আখতার, ফিল সল্ট, সুলতান আহমেদ, ফায়াজ আহমেদ, শারজিল খান, বেন ডাঙ্ক এবং খুরশিদ আনোয়ার।

পুনে ডেভিলস: থিসারা পেরেরা (আইকন), মোহাম্মদ আমির, নাসির হোসেন, স্যাম বিলিংস, চামারা কাপুগেদারা, অজন্তা মেন্ডিস, ডেভন থমাস, দারউস রাসুলি, হার্ডুস ভিলোজেন, আসিফ খান, মোহাম্মদ বুথা, দীনেশ কুমার, ভৃত্য অরভিন্দ, কেনার লুইস, করন কেসি এবং মুনিস আনসারি।

দিল্লি বুলস: ডোয়াইন ব্রাভো (আইকন), অ্যাডাম লিথ, শেরফান রাদারফোর্ড, মোহাম্মদ নবী, আলি খান, এলভিন লুইস, দাসুন শানাকা, দুশমান্থা চামিরা, রহমানউল্লাহ গুরবাজ, সিরাজ আহমেদ, কাশিদ দাউড, ওয়াকার শালমাখীল, ফিডেল এডওয়ার্ডস, নাঈম ইয়ং এবং আমাদ বাট।

ডেকান গ্ল্যাডিয়েটর্স: সুনিল নারিন (আইকন), কলিন ইনগ্রাম, কিয়েরন পোলার্ড, লাহিরু কুমারা, আজম খান, রবি রামপল, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙা, প্রশান্ত গুপ্ত, জাহুর খান, হাফিজ উর রহমান, জিশান জামির, হামদান তাহির, মোহাম্মদ শাহজাদ, ইমরান তাহির এবং ইমতিয়াজ আহমেদ।

টিম আবু ধাবি: ক্রিস গেইল (আইকন), ক্রিস মরিস, নাভিন উল হক, আভিস্কা ফার্নান্দো, ওবেদ ম্যাকয়, হেইডেন ওয়ালশ, নাজিবুল্লাহ জাদরান, বেন কক্স, উসমান শিনওয়ারি, কার্তিক মেইয়াপ্পান, লিওনার্দো জুলিয়েন, রোহান মুস্তাফা, কুশাল মল্লা এবং অ্যালেক্স হেলস।

নর্দার্ন ওয়ারিয়র্স: আন্দ্রে রাসেল (আইকন), রোভম্যান পাওয়েল, নিকোলাস পুরান, লেন্ডল সিমন্স, ওয়াহাব রিয়াজ, রায়াদ এমরিদ, নুয়ান প্রদীপ, ফ্যাবিয়েন অ্যালেন, ব্র্যান্ডন কিং, জুনায়েদ সিদ্দিক, ওয়াহেদ আহমেদ, আমির ইয়ামিন, মহেষ তীকসানা এবং অ্যান্স ট্যান্ডন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর