জামালপুরে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে বিএনসিসি’র সেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং

জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের স্বেচ্ছসেবা সপ্তাহ ক্যাম্পিং এ সামাজিক কর্মসূচী শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে ৫ বিএনসিসি ব্যাটালিয়নের সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে রক্তদান কর্মসূচী, লিফলেট,মাক্স ও স্যানিটাইজার বিতরন কালে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মুজাহিদ বিল্লাহ ফারুকী, ৫ বিএনসিসি ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট মেজর এস এম বদরুল হাসান শামীম, সেকেন্ড লেপ্টেনেন্ট মোঃ আব্দুল হাই আল হাদী ।

এ সময় বক্তারা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেটদের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে ডেঙ্গুজ্বর ও করোনা মহামারি প্রতিরোধে সকলকে সচেতন করার পাশাপাশি দেশের যেকোন দুর্যোগ সাহসীকতার সাথে মোকাবিলা করার আহ্বান জানান।

পরে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও ডেঙ্গুজ্বর এবং করোনা প্রতিরোধে সচেতনতা মূলক র‌্যালী।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর