আজ ভারত যাচ্ছেন জামাল ভূঁইয়া

ভারতের ঘরোয়া টুর্নামেন্ট আই লিগের দল কলকাতা মোহামেডানের হয়ে খেলতে আজ ভারতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বিকালে দেশ ছাড়ছেন তিনি।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে গত মাসে কাতার গিয়েছিল বাংলাদেশ দল। বাছাই ম্যাচ শেষে করোনাভাইরাসে আক্রান্ত হন জামাল ভূঁইয়া। যার ফলে কলকাতা মোহামেডানে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা।

গত ১৯ ডিসেম্বর করোনা পরীক্ষা করান জামাল। পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে। যার ফলে কলকাতা মোহামেডানে যোগ দিতে আর কোনো বাধা নেই তার।

জামাল করোনামুক্ত হওয়ায় কলকাতা মোহামেডান শিবিরে স্বস্তি ফিরেছে। আগামী ৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ভারতের জনপ্রিয় এই ফুটবল লিগ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর