যশোরের ঝিকরগাছায় একটি মোটরসাইকেল ও ২০ বোতল ফেনসিডিলসহ মোঃওমর ফারুক (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
বুধবার (২৩ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, শার্শা থানাধীন কাশিপুর (পশ্চিম পাড়া) গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে মোঃ ওমর ফারুক (২৫)।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বার্তা বাজার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে (এসআই)কাজী মোঃ সাহিদুজ্জামান, (এএসআই)মোঃ আনিছুর রহমান সংগীয় ফোর্সসহ ঝিকরগাছা থানাধীন মধুখালী সাকিনস্থ বারবাকপুর টু ছুটিপুর রোডস্থ জনৈক মোঃ সোহাগ হোসেন, পিতা—মোঃ আরাফাত মন্ডল এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২০ বোতল ফেন্সিডিল ও ০১টি মোটর সাইকেলসহ আসামী মোঃ ওমর ফারুক কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।
তিনি আরো জানান, ধৃত আসামির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে যাহার মামলা নং—১৭, তাং—২৩/১২/২০২০। আসামীকে আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) যশোর আদালতে সোপর্দ করা হবে।
বার্তাবাজার/এ.আর