মা হারালেন চিত্রনায়ক নিরব। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাত টার দিকে রাজধানীর পান্থপথ বিআরবি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
উক্ত বিষয়টি পরিচালক রফিক সিকদার সংবাদমাদ্যমকে নিশ্চিত করেন।
‘নায়ক নিরবের মা অনেকদিন ধরে কিডনি এবং হৃদরোগ জটিলতায় ভুগছিলেন। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
তার গ্রামের বাড়ি রাজবাড়ি জেলায়। সেখানেই তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে তাকে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম