টি টেন লিগে দল পেলেন বাংলাদেশি ৬ ক্রিকেটার

আগামী ২৮ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হতে যাচ্ছে টি টেন লিগের চতুর্থ আসর। এবারের আসরে অংশ নিবে ৮টি দল। বুধবার (২৩ ডিসেম্বর) টি টেনের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ৬ ক্রিকেটার ড্রাফট থেকে দল পেয়েছেন। তারা হলেন- মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মেহেদী হাসান, মুক্তার আলি, তাসকিন আহমেদ এবং নাসির হোসেন।

তাসকিন, মুক্তার ও মোসাদ্দেককে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। আফিফ ও মেহেদী জায়গা পেয়েছেন বাংলা টাইগার্সে। ড্রাফট থেকে নাসিরকে দলে টেনেছে পুনে ডেভিলস।

এই ছয় ক্রিকেটার ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ। তবে তারা কেউ দল পায়নি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর