ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেনকে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন-এর মেয়াদ গত ২২ ডিসেম্বর তারিখে শেষ হওয়ায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মােহাঃ জাহাঙ্গীর হােসেন-কে ২৩ ডিসেম্বর তারিখ থেকে পরবর্তী ০১ (এক) বছরের জন্য ভাইস-চ্যান্সেলর মহােদয় প্রক্টর হিসেবে নিয়ােগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
এ বিষয়ে নয়া প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ক্যাম্পাস পরিচালনা করতে সকলের সার্বিক সহযোগিতা চাই। যাতে সবাই মিলে সুন্দর ভাবে ক্যাম্পাস পরিচালনা করতে পারি।
বার্তাবাজার/এ.আর