ঢাকার দারুসসালাম এলাকা থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে দারুসসালাম থানা এলাকায় এশিয়া হলের সামনে থেকে আবু বাক্কার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জানান, আটক কৃত আবু বাক্কার বিভিন্ন জায়গা থেকে হেরোইন সংগ্রহ করে দারুসসালামসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম