পাবনায় বড়দিনকে সামনে রেখে উৎসবের আমেজ

যিশু খ্রিস্টের জন্মতিথি ‘শুভ বড়দিন’ কে সামনে রেখে পাবনার খৃষ্ট ধর্মে বিশ্বাসীসহ পরিবার গুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে ।
উপাসনালয়সহ বাড়ি আলোকসজ্জা, গোশালা তৈরী, ক্রিস্টমার্স ট্রি সাজানোসহ নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পাবনার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ।

এই জেলায় বড়দিন উৎসব শান্তিপূর্ন উদযাপন কে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
প্রতিবছর ২৫ডিসেম্বর সারা বিশ্বের খ্রীস্ট ধর্মাবলম্বীরা মহাসমারোহে পালন করেন যিশু খ্রীষ্টের জন্মদিন ‘শুভ বড়দিন’। যিনি মানুষকে দেখিয়েছিলেন মুক্তি ও কল্যাণের পথ। সেই যিশু খ্রীষ্টের জন্মতিথি ‘শুভ বড়দিন’ উদযাপনে পাবনার খ্রীষ্টান পল্লী গুলিতে এখন উৎসবের আমেজ।

খ্রীস্টান পল্লীতে চলছে নানারকম প্রস্ততি। গীর্জা গুলো সাজানো হচ্ছে নানা রং বেরংয়ের সাজে। শুভ বড়দিন ঘিরে অতিথিদের আপ্যায়ন করতে বাড়ির গৃহিনীদের ব্যস্ততাও কম নয়। বাড়িঘর আলোকসজ্জা আর পিঠাপুলির আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। তাদের প্রত্যাশা প্রশাসনসহ সবার সহযোগিতায় শান্তিপূর্ন পরিবেশে উদযাপন করবেন শুভ বড়দিনের উৎসব।

এবারে পাবনায় ৩০টি গ্রামের ২১ টি উপাসনালয়ে বড়দিনের উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিবার বড় পরিসরে সপ্তাহব্যাপী নানা আয়োজন থাকলেও মহামারী করোনা ভাইরাসের কারণে এবারে উৎসব আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম,পিপিএম) বলেন, শান্তিপূর্ন পরিবেশে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ যাতে তাদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল গীর্জায় পর্যাপ্ত সংখ্যক পোশাকি পুলিশ নিয়োজিত থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারী থাকবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর