মুখ্য সচিব কায়কাউসের চাকরির মেয়াদ বাড়লো ২ বছর

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে আরও দুই বছরের জন‌্য দায়িত্ব পালন করবেন ড. আহমদ কায়কাউস। তাকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৩ ডিসেম্বর) এ ব্যাপারে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তার এই চুক্তিভিত্তিক নিয়োগ আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

ড. আহমদ কায়কাউসের চাকরির মেয়াদ শেষে আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাওয়ার কথা ছিল। সেই সাথে তার পিআরএল মঞ্জুর করে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশও জারি করেছিল।

প্রসঙ্গত, ড. আহমদ কায়কাউস বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত বছরের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর