‘সেনাবাহিনীর সদস‌্যদের জন‌্য উচ্চশিক্ষার ব‌্যবস্থা করেছি’

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনীর সদস্যরা অল্প বয়সে চাকরিতে যোগদান করে। তারা উচ্চ শিক্ষার তেমন কোন সুযোগ পায় না। তারা যেন উচ্চশিক্ষার সুযোগ পায় এবং বিশ্ব দরবারে তালমিলিয়ে চলতে পারে সেজন্য ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্স ও ৪ বছর মেয়াদি অনার্স কোর্সের ব‌্যবস্থা করে দিয়েছি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২০ ও ৭৯তম বিএমএ লং কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে সেনাবাহিনী নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। তারা মহামারি করোনার মধ্যে ব্যাপক ভূমিকা পালন করেন। এতে আমাদের অনেক গর্বিত সেনা সদস্য নিহত হন। এছাড়া তারা বিশ্ব শান্তি রক্ষায় দেশের সুনাম অক্ষত রেখে কাজ করে যাচ্ছেন।

এছাড়া দেশের সম্মান বিশ্ব দরবারে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে সেনাবাহিনীর নতুন সদস্যের প্রতি জোর আহ্বান জানিয়ে বলেন, দেশকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে হবে এবং দেশের কল্যাণে নিজেদের সর্বদা কঠোরভাবে নিয়োজিত রাখতে হবে।

সেনাবাহিনীর নতুন সদস‌্যদের প্রতি আরো বলেন, সততা আর নিষ্ঠার সাথে তোমরা দেশকে ভালোবাসবে। তোমরেই এ দেশের সম্পদ। দেশের উন্নতির সকল ক্ষেত্রে তোমাদের দেখতে চাই। মনে রাখবে দেশ উন্নতি হলে সবার উন্নতি হবে। দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর