বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু দৃশ্যমান করেছি: খালিদ মাহমুদ

আমরা বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে দৃশ্যমান করেছি স্বপ্নের পদ্মা সেতু, বলে উল্লেখ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শিপিং করপোরেশনকৃত আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু বিশ্বব্যাংক টাকায় হওয়ার কথা ছিল। কিন্তু দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের কারণে বিশ্বব্যাংক মিথ্যা অভিযোগ দিযে সে অর্থ প্রত্যাহার করে নেয়।

তিনি বলেন, আমরা দেখেছি, বর্তমানে দূর্নীতিতে দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশ্ব ব্যাংকের পক্ষ নিয়ে দেশের বিপক্ষে কথা বলেছিলেন। আর সেদিনেই মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়ে বলে ছিলেন আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করব। সেই স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে জিতেছি,হারেনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মহামারি করোনা ভাইরাসের করেণে বিশ্ব যখন অর্থনৈতিক ভাবে স্থবির হয়ে গেছে, সেখানে বাংলাদেশ শিপিং করপোরেশন ২০১৯-২০ অর্থবছরে আয় করেছে প্রায় ৩২২ কোটি টাকা এবং ব্যয় করেছে ২৪৫ কোটি টাকা।’

৪৩তম এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক ড. পিযূষ দত্ত, নির্বাহী পরিচালক (অর্থ) কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব খালেদ মাহমুদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবা উদ্দিন চৌধুরী প্রমুখ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর