আমিরাতে ৩ হাজারেরও বেশি মানুষের ইসলাম গ্রহণ

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে ৩ হাজারেরও বেশি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

দুবাইয়ের গণমাধ্যম খালিজ টাইমসকে দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারাল জানিয়েছেন, চলতি বছরে ৩ হাজার ১৮৪ জন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি জানান, করোনার কারণে অনলাইনে এসব মানুষ ধর্মান্তরিত হয়েছেন।

ইসলামিক কালচারাল সেন্টারটির ডিরেক্টর হিন্দ মোহাম্মদ লুতাহ বলেছেন, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক বার্তা প্রদান অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ভিন্ন বিশ্বাসীদের মধ্যে ইসলামের মহান নীতিগুলো ছড়িয়ে দেবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর