করোনার প্রকোপে নাকাল হওয়া ইতালিতে এবার শনাক্ত হলো নতুন ধরনের করোনা। বুধবার (২৩ ডিসেম্বর) দেশটির আনকোনা শহরে নতুন ধরনের করোনায় আক্রান্ত হওয়া দ্বিতীয় ব্যক্তিকে শনাক্ত করা হয়।
যে ব্যক্তির মধ্যে নতুন ধরনের করোনা শনাক্ত করা হয় তিনি যুক্তরাজ্য থেকে আসেন নি বা অন্য কোন দেশেও যান নি। সে নিজ দেশ থেকেই এমন করোনায় আক্রান্ত হয়। এ থেকে বুঝা যায় করোনা প্রতিকূল অবস্থায় টিকে থাকার জন্য নিজে থেকেই আপডেট হয়। যাতে করে এই ভাইরাস আবিষ্কার হওয়া করোনা টিকার বিরুদ্ধে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে পারে।
নতুন ধরনের করোনা আক্রান্ত ব্যক্তিকে নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়। কিছুদিন ধরে তার মধ্যে প্রচণ্ড ঠাণ্ডা লাগার লক্ষণ দেখা দেয়। এর পরে টেস্ট করালে ওই ব্যক্তির মধ্যে নতুন ধরনের ভারাস শনাক্ত হয়।
এদিকে গত রোববার নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়েছিল ইতালিতে। কিন্তু তিনি যুক্তরাজ্যে তেকে ফিরেছিলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম