আজ ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে

রাজধানীসহ আশপাশের এলাকার দিনের তাপমাত্রা গতকালের মতোই থাকবে বলে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার পূর্বাভাস সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টায় ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এতে আরো বলা হয়, আজকের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩.৪০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬-৩৯ মিনিটে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর