মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন ফাইজারের প্রথম চালান ১ লাখ ৫০ হাজার ডোজ পৌঁছেছে কুয়েত।
বুধবার (২৩ ডিসেম্বর) বেলজিয়াম থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েতে এসে পৌঁছে এ চালান।
প্রথম চালানের করোনা ভ্যাকসিন সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয় দেশটির মিশরেফ মেলাভূমিতে। আগামীকাল শুক্রবার থেকে এই দেশে টিকা দান কর্মসূচী শুরু হবে।
কুয়েতের গণমাধ্যম কতৃক জানা যায়, প্রথম ধাপে চার ভাগে বিভক্ত করে দেয়া হবে করোনা ভ্যাকসিন।প্রথম অগ্রাধিকার পাবে চিকিৎসকরা, পাশাপাশি ৬৫ বছরের ওপরে যাদের বয়স এবং যারা সামনের সারিতে কাজ করেন অগ্রাধিকার ভিত্তিতে তাদের দেয়া হবে এ ভ্যাকসিন। সেই সাথে তৃতীয় ধাপে দেয়া হবে ষাধারণ জনগণদের।
বার্তাবাজার/ই.এইচ.এম